💡 [AI-Augmented UI/UX Design Series]
এটি ৪ পর্বের একটি প্র্যাক্টিক্যাল গাইডলাইন সিরিজ, যেখানে এআই-কে অন্ধের মতো প্রম্পট না দিয়ে কাস্টম প্রোজেক্ট সেটআপ, ফিগমা অটো-লেআউট এবং লজিক্যাল ইউজার রিসার্চ ওয়ার্কফ্লোতে এআই-কে লিভারেজ করার প্রসেস দেখানো হয়েছে। নতুন ডিজাইনারদের লজিক্যাল ও গোছানো কাজের গাইডলাইন দেওয়াই এই সিরিজের মূল উদ্দেশ্য।
এআই (AI) যখন আমাদের সামনে একটা ব্লেসিং হিসেবে আসছে, তখন অনেকেই হাবুডুবু খাচ্ছে এই ভেবে যে ঠিক কীভাবে কাজ করলে এই নতুন কম্পিটিশনে টিকে থাকা যাবে। অনেকে ভাবেন, এআই এসে ডিজাইনারদের চাকরি খাবে। আবার অনেকে ভাবেন, এআই-কে জাস্ট একটা প্রম্পট দিলেই সুন্দর ডিজাইন বের হয়ে আসবে।
বাস্তবতা হলো, দুটো ধারণাই ভুল। এআই আপনার চাকরি খাবে না, কিন্তু যে ডিজাইনার এআই-কে প্রপারলি লিভারেজ করতে পারে, সে আপনাকে রিপ্লেস করে দেবে।
আজকে আমরা কথা বলব কীভাবে এআই-কে অন্ধের মতো প্রম্পট না দিয়ে, আপনার বিজনেসের প্রিসাইজ কনটেক্সট দিয়ে একটি পার্সোনাল "ডিজাইন কো-পাইলট" সেটআপ করবেন।
১. প্রম্পট করার আগে সোর্স অফ ট্রুথ (PRD) রেডি করুন
অনেকের প্রম্পট করার স্টাইলটা অনেকটা এরকম: "Fintech app এর জন্য একটা onboarding স্ক্রিন ডিজাইন করো।"
এটা একটা দুর্বল প্রম্পট। এআই জানে না আপনার ক্লায়েন্ট কে, তার প্রোডাক্টের রিয়েল কনস্ট্রেইন্ট কী, কিংবা টার্গেট ইউজার কারা। ফলে এআই আপনাকে খুবই অ্যাভারেজ এবং জেনেনিক একটা আউটপুট দেবে।
এআই আসলে একটা আয়না (Mirror)। আপনার চিন্তা যত ক্লিয়ার, এআই-এর আউটপুট তত শার্প। ডিজাইনের শুরুতে আপনার চিন্তাকে ক্লিয়ার করার জন্য দরকার একটি সোর্স অফ ট্রুথ বা PRD (Product Requirements Document)।
ডিজাইন শুরু করার আগে আপনার কম্পিউটারে একটি .md (Markdown) ফাইল বানান। সেখানে নিচের বিষয়গুলো ক্লিয়ারলি লিখে ফেলুন:
- প্রোডাক্টের নাম ও ১ লাইনের সামারি
- টার্গেট ইউজার এবং তাদের পেইন পয়েন্ট
- MVP (Minimum Viable Product) স্কোপ: ঠিক কী কী ফিচার থাকবে আর কী থাকবে না।
- ডিজাইন গাইডলাইন: প্রাইমারি কালার টোকেন, টাইপোগ্রাফি স্কেল এবং লেআউট গ্রিড।
২. কাস্টম জেমস (Gemini Gems) বা ক্লড প্রোজেক্টস (Claude Projects) সেটআপ
আপনার সোর্স অফ ট্রুথ ফাইলগুলো রেডি হয়ে গেলে, সেগুলোকে এআই-এর মেমরিতে পার্মানেন্টলি সেভ করে দিতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব Gemini Gems বা Claude Projects।
আপনি জাস্ট জেমিনি চ্যাটে গিয়ে "Create Gem" অপশনে যাবেন অথবা ক্লড চ্যাটে গিয়ে "Create Project" এ ক্লিক করবেন।
- Claude Projects-এর ক্ষেত্রে: আপনার তৈরি করা PRD এবং ডিজাইন গাইডলাইনের
.mdফাইলগুলো সরাসরি প্রজেক্টের Knowledge Base-এ আপলোড করে দিন। - Gemini Gems-এর ক্ষেত্রে: সবগুলো ফাইলের টেক্সট কপি করে জেমিনির Instructions বক্সে পেস্ট করে দিন।
💡 কাস্টম প্রোজেক্ট ইন্সট্রাকশন:
ইন্সট্রাকশন বক্সে জাস্ট এটুকু লিখে রাখুন:
"You are a senior UI/UX strategist. Always refer to the uploaded PRD and design guidelines to evaluate my inputs and write design copies. Do not use generic templates."
৩. কেন এই প্রিপারেশন আপনার প্রচুর সময় বাঁচাবে?
এই কাস্টম সেটআপটি হয়ে গেলে আপনার এআই কো-পাইলট এখন আপনার প্রোডাক্টের ব্যাপারে সম্পূর্ণ অবগত।
এখন যখনই আপনি তাকে বলবেন: "অনবোর্ডিং ফ্লো-এর কপি লেখো", এআই আপনার PRD-এর টার্গেট ইউজার এবং প্রোডাক্ট ভ্যালু মাথায় রেখে প্রিসাইজ কপি লিখে দেবে। আপনাকে প্রতি চ্যাটে বারবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা কালার কোড মনে করিয়ে দিতে হবে না।
ডিজাইনকে সুন্দর করার আগে দরকার প্রসেস এবং জাজমেন্ট। আর এআই-এর সাথে কাজ করার সঠিক মডেল হলো—AI executes, you direct.
পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে এই কাস্টম কো-পাইলটকে ব্যবহার করে ৫ দিনের ইউজার রিসার্চের কাজ মাত্র ৫ ঘণ্টায় নামিয়ে আনা যায়।
ধন্যবাদ সবাইকে।
এই সিরিজের অন্যান্য পর্বগুলো:
- 📌 পর্ব ১ (আপনি এখানে আছেন): AI দিয়ে ডিজাইন শুরু করার প্রথম ধাপ: PRD, MD ফাইল এবং কাস্টম প্রোজেক্ট সেটআপ
- 🔗 পর্ব ২: কাস্টম জেমস (Gems) দিয়ে User Research ও ইনফরমেশন আর্কিটেকচার তৈরির প্রসেস
- 🔗 পর্ব ৩: ফিগমা (Figma) ও এআই প্লাগইনস: দ্রুত ভিজ্যুয়াল ডিজাইন ও কম্পোনেন্ট তৈরির কৌশল
- 🔗 পর্ব ৪: এআই দিয়ে Usability Audit এবং ROI-ফোকাসড কেস স্টাডি লেখার কমপ্লিট গাইড