💡 [AI-Augmented UI/UX Design Series]
এটি ৪ পর্বের একটি প্র্যাক্টিক্যাল গাইডলাইন সিরিজ, যেখানে এআই-কে অন্ধের মতো প্রম্পট না দিয়ে কাস্টম প্রোজেক্ট সেটআপ, ফিগমা অটো-লেআউট এবং লজিক্যাল ইউজার রিসার্চ ওয়ার্কফ্লোতে এআই-কে লিভারেজ করার প্রসেস দেখানো হয়েছে। নতুন ডিজাইনারদের লজিক্যাল ও গোছানো কাজের গাইডলাইন দেওয়াই এই সিরিজের মূল উদ্দেশ্য।
আগের দুটি পর্বে আমরা সেটআপ এবং ইউজার রিসার্চের লজিক্যাল প্রসেসগুলো শেষ করেছি। এখন আমাদের ফ্লো রেডি, ওয়্যারফ্রেম রেডি। এবার আমাদের কাজ হলো ভিজ্যুয়াল ক্রাফট (Visual Craft) ও ফিজিক্যাল স্ক্রিন ডিজাইনে নামা।
অনেকে ভাবেন এআই ডিজাইনারের টেস্ট (Taste) এবং আর্ট রিপ্লেস করে দেবে। আসলে তা নয়। ভিজ্যুয়াল ডিজাইন হলো প্রিসাইজ সিস্টেম এবং জাজমেন্টের খেলা।
আজকে আমরা দেখব কীভাবে ফিগমার স্ট্রাকচার্ড ওয়ার্কফ্লো এবং এআই প্লাগইনগুলো ব্যবহার করে ভিজ্যুয়াল ডিজাইন প্রসেস কয়েক গুণ ফাস্ট করা যায়।
১. ফিগমাতে সিস্টেম বিল্ডিং (Auto Layout & Grids)
র্যান্ডম ইন্সপিরেশন কপি করে আর্টবোর্ডে ড্র্যাগ করার জুনিয়র মানসিকতা বাদ দিতে হবে। আপনার ভিজ্যুয়াল ডিজাইনকে ডেভেলপমেন্ট-রেডি করার জন্য প্রথম থেকেই প্রপার সিস্টেম ফলো করুন:
- Auto Layout (Shift + A): প্রতিটি বাটন, কার্ড এবং সেকশন অটো-লেআউট দিয়ে বানান। টেক্সট চেঞ্জ করলে বা উইডথ বাড়ালে ডিজাইন যেন অটোমেটিক্যালি রিসাইজ হয়।
- 8px Spacing Grid: স্পেসিং এবং মার্জিন যেন র্যান্ডম না হয়। ৮, ১৬, ২৪, ৩২, ৪৮—এই স্কেল মেনে চলুন। এটি কোডিংয়ের সময় ডেভেলপারের কাজকে সহজ করে এবং স্ক্রিনের ভিজ্যুয়াল ডেনসিটি সঠিক রাখে।
২. AI প্লাগইন দিয়ে ভিজ্যুয়াল জেনারেশন (Figma AI / Pencil)
ফিগমাতে এখন প্রচুর পাওয়ারফুল এআই প্লাগইন (যেমন Figma AI, Pencil, বা ডায়াগ্রাম হেলপার) পাওয়া যায়। এগুলোকে ডিজাইনের ক্রিয়টিভ ডিরেক্টর না বানিয়ে আপনার ইটারেটর পার্টনার বানান:
- লেআউট ইটারেশন: কোনো সেকশনের (যেমন হিরো ব্যানার বা কন্টাক্ট ফর্ম) ৩-৪টি ভিন্ন লেআউট আইডিয়া জেনারেট করতে এআই প্লাগইন ব্যবহার করুন।
- ডামি ভরাট বন্ধ করুন: ডিজাইনে এআই টেক্সট জেনারেটর প্লাগইন ব্যবহার করে রিয়েল কপি বসান। "Lorem Ipsum" দিয়ে ডিজাইন করলে সেটার রিয়েল-ওয়ার্ল্ড স্পেসিং কখনো নিখুঁত হয় না।
৩. এআই দিয়ে ভিজ্যুয়াল ক্রিটিক (Design Audit)
ডিজাইন কমপ্লিট করার পর, সেটার স্ক্রিনশট নিয়ে আপনার কাস্টম প্রোজেক্ট বা জেমসে ড্রপ করুন। এআই-কে জিজ্ঞেস করুন:
"I have designed this dashboard UI. Analyze it from a user experience perspective:
1. Where is the cognitive load too high?
2. Are the primary buttons visually distinct from secondary ones?
3. Does it follow standard Gestalt principles?"
এআই অনেক সময় এমন কিছু ভিজ্যুয়াল ইস্যু বা ব্লাইন্ড স্পট ধরিয়ে দেয় যা আমাদের ইগো বা অভ্যাসের কারণে চোখ এড়িয়ে যায়। এটি আপনার ভিজ্যুয়াল কোয়ালিটিকে আন্তর্জাতিক মানে নিয়ে যাবে।
পরিশেষে:
আপনি কত বছর ধরে ফিগমা চালাচ্ছেন বা কত প্লাগইন চেনেন সেটা বড় কথা না। আসল পার্থক্য তৈরি হয় আপনার ভিজ্যুয়াল টেস্ট এবং কড়া ক্রিটিক হ্যান্ডেল করার কনফিডেন্সে। এআই আপনার ভিজ্যুয়াল ড্রাফটিং স্পিড বাড়িয়ে দেবে, কিন্তু ফাইনাল পিক্সেল-পারফেক্ট জাজমেন্টটা আপনার নিজের।
পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে ডিজাইন শেষ করার পর এআই-কে দিয়ে ডেভ-হ্যান্ডঅফ ডকুমেন্ট এবং ক্লায়েন্টের জন্য লজিক্যাল কেস স্টাডি লেখানো যায়।
ধন্যবাদ সবাইকে।
এই সিরিজের অন্যান্য পর্বগুলো:
- 🔗 পর্ব ১: AI দিয়ে ডিজাইন শুরু করার প্রথম ধাপ: PRD, MD ফাইল এবং কাস্টম প্রোজেক্ট সেটআপ
- 🔗 পর্ব ২: কাস্টম জেমস (Gems) দিয়ে User Research ও ইনফরমেশন আর্কিটেকচার তৈরির প্রসেস
- 📌 পর্ব ৩ (আপনি এখানে আছেন): ফিগমা (Figma) ও এআই প্লাগইনস: দ্রুত ভিজ্যুয়াল ডিজাইন ও কম্পোনেন্ট তৈরির কৌশল
- 🔗 পর্ব ৪: এআই দিয়ে Usability Audit এবং ROI-ফোকাসড কেস স্টাডি লেখার কমপ্লিট গাইড