মানুষ ফন্ট পড়ে না, feel করে। সঠিক typography trust তৈরি করে। ভুল typography সেই trust ভাঙে, user বুঝতেও পারে না কেন।
একটা experiment এর কথা বলি। একই content দুটো different typography সহ দেখালে লোকে একটাকে "বিশ্বাসযোগ্য" এবং অন্যটাকে "সস্তা" বলে describe করে। Content এক, পার্থক্য শুধু font এবং spacing এ। এটাই typography এর শক্তি।
Typeface এর personality আছে
প্রতিটা typeface একটা personality বহন করে। এটা coincidence নয়, intentional design।
Serif fonts (Times New Roman, Georgia, Playfair Display)
Serif fonts trust, authority এবং tradition communicate করে। তাই newspaper, law firm, financial institution এবং luxury brand এগুলো ব্যবহার করে। Long-form reading এ serif fatigue কম হয় বলে print medium এ এখনও standard।
Sans-serif fonts (Inter, IBM Plex Sans, Helvetica)
Clean, modern, neutral। Screen reading এ sans-serif বেশি readable কারণ pixel rendering এ serif এর ছোট details হারিয়ে যায়। Tech company, startup, এবং digital product এ এটাই go-to।
Display fonts
Hero section এর headline বা logo তে ব্যবহার হয়। Personality strong, কিন্তু small size এ পড়া কঠিন। Body text এ কখনো নয়।
Pairing rule: দুটো serif বা দুটো sans-serif একসাথে ব্যবহার করলে clash করে। একটা serif + একটা sans-serif pair করুন। অথবা একই font family এর বিভিন্ন weight ব্যবহার করুন।
Type Scale: chaos এর বিপরীতে system
Random font size ব্যবহার করলে design এ visual noise তৈরি হয়। Type scale হলো একটা mathematical progression যেখানে প্রতিটা size এর মধ্যে একটা ratio থাকে।
Major Third scale (ratio: 1.25): 12, 15, 19, 24, 30, 38, 48px। এই sizes থেকে বের না হওয়ার চেষ্টা করুন। Figma তে এগুলো text style হিসেবে save করুন।
আমি সাধারণত ব্যবহার করি: Caption 12px, Body 16px, Subheading 20px, Heading 3 24px, Heading 2 32px, Heading 1 48px। এই 6টি size দিয়ে প্রায় সব কাজ হয়।
Line Height এবং Letter Spacing
Body text এর line height সাধারণত font size এর ১.৫–১.৭x হওয়া উচিত। ১৬px font এ ২৪–২৭px line height। এর চেয়ে কম হলে text cramped লাগে, বেশি হলে paragraphs disconnected মনে হয়।
Letter spacing (tracking): body text এ touch করবেন না। All-caps heading বা eyebrow text এ ০.০৫–০.১em positive tracking ব্যবহার করুন, এটা readability বাড়ায়।
Readability vs Legibility, পার্থক্যটা জানুন
Legibility মানে একটা character চেনা যাচ্ছে কিনা। Readability মানে text block হিসেবে পড়তে comfortable কিনা।
একটা font legible হতে পারে কিন্তু readable নাও হতে পারে। অনেক display font এর individual character সুন্দর, কিন্তু paragraph এ পড়তে গেলে চোখ ক্লান্ত হয়। Body text এর জন্য সবসময় readability কে priority দিন।
Measure: line এর আদর্শ দৈর্ঘ্য
Typography তে "measure" মানে একটা line এ কতটা character। আদর্শ range হলো ৪৫–৭৫ character। এর বেশি হলে reading এ eye এর movement বেশি হয় এবং পরের line খুঁজে পেতে কষ্ট হয়। কম হলে too many line breaks, rhythm নষ্ট হয়।
Desktop এ content column এর max-width ৬৫–৭৫ch রাখুন। Mobile এ naturally narrow হয়ে যায়, সেটা ঠিক আছে।