Portfolio দেখে client সিদ্ধান্ত নেন, আপনার skill কতটুকু নয়, বরং আপনার thinking কতটুকু।
অনেক designer আছেন যারা সত্যিই ভালো design করেন, কিন্তু portfolio দেখে সেটা বোঝা যায় না। আবার অনেকে আছেন যাদের skill average, কিন্তু portfolio এত ভালোভাবে present করেছেন যে client ঠিকই hire করেন।
Portfolio শুধু কাজের collection নয়, এটা একটা curated story। এই পোস্টে সেই story বানানোর প্রক্রিয়া নিয়ে কথা বলব।
কতটি Project রাখবেন?
কম project রাখুন কিন্তু ভালোভাবে present করুন। ৩–৫টি strong case study সব সময় ১৫টি weak project এর চেয়ে ভালো।
Client আপনার সব কাজ দেখেন না। তারা দেখেন আপনি কি তাদের problem solve করতে পারবেন কিনা। একটা ভালো case study সেটা prove করে, ১০টা thumbnail করতে পারে না।
নিয়ম: এমন project রাখুন যেটার কথা আত্মবিশ্বাসের সাথে explain করতে পারবেন। যদি কোনো project নিয়ে নিজেই খুশি না হন, সেটা বাদ দিন।
Case Study কীভাবে লিখবেন?
একটা ভালো case study তে চারটি অংশ থাকে:
১. Problem: কোন সমস্যাটা solve করেছেন? কার জন্য? Context টা বোঝান।
২. Process: কীভাবে approach করেছেন? Research করেছেন? Wireframe করেছেন? কোন decision কেন নিলেন?
৩. Solution: Final design। Screenshot বা Figma prototype।
৪. Outcome: Result কী হলো? Metrics থাকলে সোনায় সোহাগা। না থাকলে qualitative outcome বলুন।
এই structure follow করলে portfolio শুধু "pretty pictures" থাকে না, একটা thinking process দেখায়।
Real Client Project নেই, কী করবেন?
অনেকে ভাবেন real client project ছাড়া portfolio বানানো যাবে না। এটা ভুল। তিনটি উপায়ে strong portfolio বানানো যায়।
Concept Projects
একটা real problem নিন এবং সেটার solution design করুন। Bangladesh এর কোনো popular app এর pain point খুঁজুন এবং একটা redesign করুন। কিংবা এমন একটা app design করুন যা exist করে না কিন্তু দরকার।
Redesign Challenge
Popular কিন্তু poor UX সহ কোনো website বা app নিন। Before/After দেখান। কী কী problem ছিল, কীভাবে fix করলেন বলুন।
Client Brief পাওয়া
Behance বা Dribbble তে "design challenge" বা "design brief" search করুন। অনেক community-driven brief পাওয়া যায় যেগুলো real scenario নিয়ে। এগুলো দিয়ে portfolio বানান।
কোথায় Portfolio রাখবেন?
তিনটা option আছে: Behance, Notion, বা নিজের website।
শুরুতে Behance যথেষ্ট। SEO ভালো, design community তে visibility আছে, এবং client trust করে। Notion দিয়েও ভালো portfolio বানানো যায়, simple এবং fast।
নিজের website থাকলে সবচেয়ে professional দেখায় এবং নিজের branding করা যায়। কিন্তু এটা জরুরি নয়, portfolio এর content বেশি important।
Portfolio Update কতদিন পর পর?
প্রতি ৩–৬ মাসে একবার review করুন। পুরনো এবং weak কাজ সরিয়ে নতুন ভালো কাজ add করুন। Portfolio একটা living document, তৈরি করে ভুলে গেলে চলবে না।
সবচেয়ে বড় কথা: আপনার best work টাই সবার আগে দেখান। প্রথম case study টাই সবচেয়ে strong হওয়া উচিত, কারণ অনেক client প্রথমটা দেখেই সিদ্ধান্ত নেন।