AI ডিজাইনের tool নয়, এটা একটা thinking partner। পার্থক্যটা বুঝলে আপনার পুরো workflow বদলে যাবে।
আমি সম্প্রতি একটা কাজ করেছি যেটা এক বছর আগে কল্পনাও করতাম না। Claude AI এবং VSCode editor ব্যবহার করে আমি একটা পূর্ণাঙ্গ masterclass website বানিয়ে ফেলেছি, একা, কোনো developer ছাড়া। HTML, CSS, JavaScript, responsive layout, dark mode, blog modal system, pricing section, সব কিছু। আমি code লিখিনি, আমি instruct করেছি। AI লিখেছে, আমি review করেছি, direction দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি।
এটা কি cheating? আমার মতে না। এটা leverage। এবং এটাই আমি বোঝাতে চাই এই পোস্টে।
AI দিয়ে কী হয়, সেটা আপনি জানেন। কী হয় না, সেটা জানুন।
AI persona বানাতে পারে, copy লিখতে পারে, competitor analyze করতে পারে, এগুলো সবাই বলে। কিন্তু AI যা পারে না সেটা বোঝা বেশি জরুরি।
AI জানে না আপনার client কে। জানে না তার business এর real constraint কী। জানে না target user টা আসলে কেমন মানুষ। এই context গুলো আপনাকেই দিতে হয়, এবং যত ভালোভাবে দেবেন, AI এর output তত বেশি কাজের হবে।
AI আসলে একটা mirror। আপনার thinking যত clear, output তত sharp। আপনি confused থাকলে AI ও generic থাকবে।
Prompt Engineering, ডিজাইনারের নতুন core skill
২০২৬ সালে design এর একটা নতুন core skill তৈরি হয়েছে: সঠিকভাবে prompt করার ক্ষমতা। এটা শুধু "ChatGPT কে প্রশ্ন করা" নয়।
Context layering
ভালো prompt এ তিনটা layer থাকে: Role, Situation, এবং Constraint।
দুর্বল prompt: "একটা banking app এর onboarding flow design করো।"
শক্তিশালী prompt: "You are a senior UX designer. I'm redesigning the onboarding for a Bangladeshi mobile banking app targeting first-time smartphone users aged 45+, many of whom are semi-literate. The biggest drop-off happens at the NID verification step. Suggest a 5-step onboarding flow that reduces cognitive load at that step, with rationale for each decision."
দ্বিতীয়টায় AI কে একটা specific problem solve করতে বলা হয়েছে। Output অনেক বেশি actionable।
Iterative refinement
AI কে একটা prompt দিয়ে result নিয়ে চলে যাবেন না। সেটাকে starting point ধরে এগান। "এটা ভালো হয়েছে, কিন্তু step 3 টা too complex, আরও simplify করো।" "এখন একজন skeptical user এর perspective থেকে এই flow এর দুর্বলতাগুলো বলো।"
এই back-and-forth conversation এর মধ্যে দিয়েই সত্যিকারের useful output আসে।
Advanced টিপ: AI কে "devil's advocate" হিসেবে ব্যবহার করুন। আপনার design decision নিয়ে বলুন, "এই সিদ্ধান্তের বিরুদ্ধে সবচেয়ে strong argument কী হতে পারে?" এটা আপনার blind spot ধরিয়ে দেয়।
আমি যেভাবে এই পুরো website বানিয়েছি
আমার masterclass website এর কথায় ফিরে আসি। এটা করতে গিয়ে আমি বুঝেছি AI দিয়ে কাজ করা মানে নিজের চিন্তা বন্ধ করা নয়, বরং নিজের চিন্তাকে আরও দ্রুত execute করা।
আমি প্রতিটা section এর জন্য exact instruction দিয়েছি। কোন layout হবে, কোন color হবে, কোন copy হবে, সব। Claude সেটা code এ convert করেছে। কিন্তু সিদ্ধান্তগুলো সবই আমার ছিল। Pricing section এ mentor image bottom-aligned থাকবে কারণ সেটা visually clean দেখায়, এই judgment টা AI দেয়নি। আমি দিয়েছি।
এটাই হলো AI এর সাথে কাজ করার সঠিক model: AI executes, আপনি direct করেন।
Design process এ AI এর সবচেয়ে underrated ব্যবহার
Usability issue predict করা
আপনার wireframe বা prototype এর screenshot দিয়ে AI কে বলুন, "একজন প্রথমবার ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে এই screen এ কোন ৩টি জায়গায় সে confused হতে পারে?" আপনি নিজেই যা দেখতে পাচ্ছেন না, সেটা AI কখনো কখনো ধরিয়ে দিতে পারে।
Design decision এর documentation
Client কে design handoff করার সময় প্রতিটি decision এর rationale explain করতে হয়। এটা সময়সাপেক্ষ। আমি এখন AI কে বলি, "আমি এই navigation pattern choose করেছি কারণ X এবং Y। এটাকে একটা professional client-facing note হিসেবে লিখো।" ৩ মিনিটের কাজ হয়ে যায়।
A/B test hypothesis তৈরি করা
দুটো design direction নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না? AI কে দুটো option describe করুন এবং বলুন, "কোনটা conversion এর জন্য কেন better হতে পারে, এবং কোন user segment এর জন্য কোনটা?" এটা আপনার decision কে data-informed করে।
সৎ কথা: AI কোথায় fail করে
AI কখনো emotional nuance বোঝে না। কোনো design এ কেন "এটা দেখলে trust লাগে" বা "এটা দেখলে premium মনে হয়" সেটার gut feel AI এর নেই। Visual taste, cultural context, brand personality এগুলো এখনো সম্পূর্ণ human judgment এর জায়গা।
AI এর suggestion সবসময় average এর দিকে যায়। সে সবচেয়ে commonly accepted solution দেবে। কিন্তু great design কখনো average হয় না। Breakthrough কাজ আসে human intuition থেকে, AI থেকে নয়।
তাই AI কে আপনার execution partner বানান, creative director নয়। সেই role টা আপনার।