← ব্লগে ফিরুন AI Tools

Designers-দের জন্য সেরা AI টুলস: ২০২৬ এডিশন

February 15, 2026
Share this blog:

প্রতি মাসে নতুন AI tool আসছে। সবগুলো শেখা সম্ভব নয়, সবগুলো দরকারও নয়। কোনটা সত্যিই কাজে লাগে সেটা বলছি।

আমি ২০২৩ সাল থেকে নিয়মিত AI tools ব্যবহার করছি আমার design workflow এ। অনেক tool try করেছি, কিছু daily use এ টিকে গেছে, বেশিরভাগ uninstall হয়ে গেছে।

এই list টা আমার নিজের experience এর উপর ভিত্তি করে, sponsored নয়, সৎ।

ChatGPT / Claude, UX Thinking এর সাথী

দুটোই excellent, কিন্তু আলাদা strength আছে। ChatGPT ব্যবহার করি user research, persona creation, এবং UX copy লেখার জন্য। Claude ব্যবহার করি long-form content এবং complex problem analyze করার জন্য, reasoning অনেক ভালো।

দুটোর ক্ষেত্রেই একটা কথা: output কে starting point মানুন, final answer নয়। AI suggestion কে নিজের judgment দিয়ে filter করুন।

Best use: "Act as a UX researcher. I'm designing [X]. What are the top 5 user pain points?", এইভাবে role-play করালে output অনেক relevant হয়।

Midjourney, Visual Direction এর জন্য

Moodboard বানাতে এবং client কে visual direction দেখাতে এর বিকল্প নেই। ৫ মিনিটে যে quality এর image পাওয়া যায় সেটা আগে সারাদিন লাগতো Pinterest এ খুঁজতে।

Important caveat: এই images directly design এ use করবেন না। Copyright issue আছে এবং client কে এটা clearly বলুন। Purely inspiration এবং direction এর জন্য।

v6 version এ text rendering অনেক ভালো হয়েছে। UI mockup এর background বা hero image তৈরিতে ব্যবহার করা যায়।

Relume, Website Structure এর জন্য

Website design করার সময় সবচেয়ে বেশি সময় যায় sitemap এবং page structure ভাবতে। Relume AI দিয়ে এই কাজটা করে, আপনি brief দিলে সে sitemap এবং wireframe structure suggest করে।

Output perfect হয় না। কিন্তু starting point হিসেবে দারুণ। আমি Relume এর structure দেখে নিজে modify করি। এতে সময় অনেক কমে।

Galileo AI, Concept Exploration এর জন্য

Text prompt থেকে UI design generate করে। Output গুলো directly use করার মতো না, কিন্তু layout এবং component idea পেতে কাজে লাগে।

এটা সবচেয়ে useful যখন completely stuck থাকি এবং কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কয়েকটা variation দেখলে creative block ভাঙে।

Figma AI, সরাসরি Workflow এ

Figma এর built-in AI features: text rewrite, design suggestions, background removal। এগুলো এখনও experimental, কিন্তু text rewrite feature টা copywriting draft করতে কাজে আসে।

২০২৬ এ এই features আরও mature হবে বলে expect করছি। এখনই familiarize হওয়া শুরু করুন।

আমার Verdict

সব tool শেখার চেষ্টা করবেন না। আমার daily stack: ChatGPT + Midjourney + Figma। বাকিগুলো situational।

AI tool কে productivity multiplier মনে করুন, এটা আপনার thinking replace করে না, amplify করে। Fundamental design skill ছাড়া AI tool থেকে ভালো output পাবেন না। তাই tool শেখার পাশাপাশি core craft টাও develop করতে থাকুন।