← ব্লগে ফিরুন Hiring & Delegating

পার্ট ২: Hiring & Delegating: প্রথম টিম মেম্বার নিয়োগ ও প্রজেক্ট ডেলিভারি

June 24, 2026
Share this blog:

💡 [Freelance Agency Building & Scaling Series]
এটি ৪ পর্বের একটি প্র্যাক্টিক্যাল গাইডলাইন সিরিজ, যেখানে ওয়ান-ম্যান শো ফ্রিল্যান্সার থেকে রিয়েল ডিজাইন এজেন্সি তৈরি, টিম হায়ার করা, এবং ক্লায়েন্ট ডেলিভারি সিস্টেম স্কেল করার জার্নি দেখানো হয়েছে।

Hiring & Delegating

"আমি যদি আমার কাজ অন্য কাউকে দিয়ে করাই, তবে কাজের কোয়ালিটি ড্রপ করবে।"

ডিজাইনারদের হায়ার করার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় মানসিক বাধা।

সবচেয়ে বড় ভয় হলো—টিম মেম্বারকে টাকা দেওয়ার পরও যদি ক্লায়েন্ট ডিজাইন রিজেক্ট করে, তবে উল্টো নিজের পকেট থেকে লস দিতে হবে।

বাস্তবতা হলো, আপনি যদি নিজেই সব ডিজাইন করতে চান, তবে আপনি কখনই এজেন্সির ওনার হতে পারবেন না। আপনাকে সঠিক মানুষ খুঁজে বের করার এবং তাদের উপর ট্রাস্ট করার প্রসেস শিখতে হবে।

১. লুপ হোল: পরিচিত মানুষকে হুট করে হায়ার করা

আমরা অনেকেই যে ভুলটি করি—তা হলো আমাদের ফেসবুক বা পরিচিত সার্কেলের কোনো ফ্রিল্যান্সারকে সরাসরি ফুল-টাইম বা প্রজেক্ট বেসিসে হায়ার করে ফেলা। কাজের কোয়ালিটি, রেসপন্স টাইম বা প্রফেশনালিজম চেক না করে পরিচিত মানুষকে হায়ার করা প্রজেক্ট ড্যামেজ করার সবচেয়ে বড় কারণ।

টিমে কাউকে নেওয়ার আগে অবশ্যই তার ওপর একটি সিস্টেমেটিক "ভেটিং প্রোসেস (Vetting Process)" রান করাতে হবে।

২. পোর্টফোলিও স্ক্রিনিং ও ভেটিং টেস্ট (Hiring Pipeline)

আপনার এজেন্সির জন্য কোয়ালিটি মেম্বার খুঁজে পাওয়ার ৩টি প্রধান ধাপ:

  1. শর্টলিস্টিং (Shortlisting): Behance বা Dribbble-এ কেবল সুন্দর রেন্ডার দেখে হায়ার করবেন না। তাদের বলুন এমন প্রজেক্ট ফাইল দেখাতে যা আসলেই লাইভ হয়েছে বা যেখানে প্রপার Auto Layout ও Component আর্কিটেকচার আছে।
  2. পেইড ট্রায়াল টাস্ক (Paid Trial): কখনই কাউকে ফ্রিতে কাজ দিয়ে পোর্টফোলিও বা স্কিল টেস্ট করবেন না। একটি ছোট, রিয়েল টাস্ক দিন এবং এর জন্য তাকে পেমেন্ট করুন। এতে আপনি তার ২টি জিনিস দেখতে পাবেন: কাজের স্পিড এবং ফিডব্যাক গ্রহণের মেন্টালিটি।
  3. কমিউনিকেশন ও ফিট টেস্ট: নতুন ডিজাইনারটি মেসেজের রিপ্লাই দিতে কত সময় নিচ্ছে এবং কোনো কাজের বাধা বা জটিলতা আগে থেকে শেয়ার করছে ki না তা লক্ষ্য করুন।

৩. কন্ট্রাক্ট ও পেমেন্ট বাউন্ডারি সেটআপ

নতুন মেম্বারদের সাথে অনবোর্ডিং করার সময় এই বিষয়গুলো ক্লিয়ার রাখুন:

  • SOP (Standard Operating Procedure): SOP নতুন ডিজাইনারকে আপনার ফিগমা স্টাইল গাইড, নেমিং কনভেনশন এবং ফাইলের ড্রাফটিং স্ট্রাকচার ক্লিয়ারলি বুঝিয়ে দিন।
  • কন্ট্রাক্ট টার্মস (Contract): সিকিউরিটি ও আইপি ওনারশিপ ঠিক রাখার জন্য অবশ্যই একটি সিম্পল NDA (Non-Disclosure Agreement) সাইন করান, যাতে ক্লায়েন্টের ডেটা বা ফাইল সে বাইরে শেয়ার না করে।
  • পেমেন্ট রুলস: প্রজেক্ট ডেলিভারি ও ক্লায়েন্ট অ্যাপ্রুভালের পর কীভাবে তার পেমেন্ট ক্লিয়ার হবে তা আগে থেকেই সেট করুন (যেমন: ৫০% অ্যাডভান্স, ৫০% ডেলিভারি শেষে)।

৪. প্রথম ডেলিগেশন অ্যাসাইনমেন্ট

প্রথম হায়ার করা ডিজাইনারকে একবারে বড় প্রজেক্ট দেবেন না। ল্যান্ডিং পেজের একটি ছোট উইজেট ডিজাইন, সোশাল মিডিয়া ব্যানার বা প্রজেক্টের অ্যাসেট গোছানোর মতো ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন।

সে যখন আপনার এজেন্সির ব্র্যান্ডের টোন এবং প্রসেস বুঝে যাবে, তখন তাকে আস্তে আস্তে পুরো ল্যান্ডিং পেজ বা মোবাইল স্ক্রিনের কাজ ডেলিগেট করুন।

পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে ক্লায়েন্টের প্রজেক্ট ডেলিভারি এবং তাদের অবিরত ফিডব্যাক রাউন্ড Notion-এর মাধ্যমে কোনো লেট-নাইট কল ছাড়াই স্মুথলি হ্যান্ডেল করবেন。

ধন্যবাদ সবাইকে।

এই সিরিজের অন্যান্য পর্বগুলো: