UI/UX Design with AI, Vibe Coding & Freelancing Roadmap

ডিজাইন করা সহজ, তবে সহজ ডিজাইন করা খুবই কঠিন। তার উপর এআই এখন সবার চাকরি কেড়ে নিচ্ছে। এমতাবস্থায়, একমাত্র উপায় হলো এআই বেজড ডিজাইনকে কত সহজে ইমপ্লিমেন্ট করা যায় সেটা প্রপারলি বুঝতে পারা এবং প্রতিনিয়ত নিজের স্কিল ইম্প্রুভ করা। আমার এই দুই সপ্তাহের বুটক্যাম্পে এসব ব্যাপারগুলোই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হবে।

Masum Rana

6 Classes Over 2 Weeks

এর মধ্যে থাকছে ৩ ঘণ্টাব্যাপী ২টি হ্যাকাথন যা প্রতি সপ্তাহ শেষে অনুষ্ঠিত হবে।

2 Live Projects. Real Portfolio.

বেশিরভাগ প্রোগ্রামে শুধু শেখানো হয়। এখানে বানানো হয়। Class 4 আর Class 5-এ লাইভ হ্যাকাথনে দুটো রিয়েল প্রজেক্ট বানাবেন: যেগুলো সরাসরি আপনার পোর্টফোলিওতে যাবে এবং ক্লায়েন্টকে দেখাতে পারবেন।

2
Live Projects
6h
Hackathon Time
UI/UX ফাউন্ডেশন + ডিজাইন সাইকোলজি
Week 1 Class 1
📅 বুধবার, ১৩ মে
  • ডিজাইন প্রিন্সিপাল: ভিজ্যুয়াল হায়ারার্কি, স্পেসিং, টাইপোগ্রাফি
  • ইউজার কীভাবে চিন্তা করে: কালার সাইকোলজি, পার্সেপশন, অ্যাটেনশন
  • ভালো ডিজাইন vs খারাপ ডিজাইন, রিয়েল উদাহরণ দিয়ে বোঝা
AI ডিজাইন ওয়ার্কফ্লো + Vibe Coding
Week 1 Class 2
📅 শুক্রবার, ১৫ মে
  • Figma + AI দিয়ে দ্রুত হাই-ফাই UI বানানোর ওয়ার্কফ্লো
  • AI প্রম্পটিং: ডিজাইন আইডিয়া থেকে ফাইনাল লুক পর্যন্ত
  • Vibe Coding: Cursor, Bolt, v0 দিয়ে কোড না লিখেই লাইভ প্রজেক্ট
How to Work with Real Projects
Week 1 Class 3
📅 শনিবার, ১৬ মে
  • ক্লায়েন্ট ব্রিফ পড়া, সঠিক প্রশ্ন করা এবং স্কোপ বোঝা
  • ওয়্যারফ্রেম থেকে ফাইনাল ডেলিভারি পর্যন্ত প্রফেশনাল প্রসেস
  • রিভিশন ম্যানেজ করা এবং ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখার টেকনিক
Live Hackathon #1: Vibe Coding করে প্রথম প্রজেক্ট ডিজাইন
Week 2 Class 4
📅 শুক্রবার, ২২ মে
  • নিজের আইডিয়া: Figma + Vibe Coding দিয়ে কমপ্লিট প্রজেক্ট
  • লাইভ ফিডব্যাক সেশন: কী ভালো, কী ঠিক করতে হবে
  • পোর্টফোলিও-রেডি প্রথম লাইভ প্রজেক্ট
Live Hackathon #2: Vibe Coding করে সেকেন্ড প্রজেক্ট ডিজাইন
Week 2 Class 5
📅 শনিবার, ২৩ মে
  • আরও কমপ্লেক্স আইডিয়া পুরো প্রজেক্ট একা বিল্ড করো
  • গ্রুপের সামনে প্রেজেন্টেশন + ফিনাল ফিডব্যাক
  • Certificate + দুটো লাইভ প্রজেক্ট নিয়ে ক্যারিয়ার শুরু
ফ্রিল্যান্সিং রোডম্যাপ + ক্লায়েন্ট স্ট্র্যাটেজি
Week 2 Class 6
📅 রবিবার, ২৪ মে
  • Upwork, Dribbble, LinkedIn: কোথায় কীভাবে প্রোফাইল বানাবেন
  • প্রাইসিং স্ট্র্যাটেজি: আন্ডারপ্রাইস না করে সঠিক রেট পাওয়া
  • প্রথম ক্লায়েন্ট পাওয়ার প্রমাণিত পদ্ধতি

Why Join This Bootcamp?

ডিজাইন শেখার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো সেটাকে মনেটাইজ করা। এখন এআই দিয়ে সবাই খুব দ্রুত প্রজেক্ট ডেভেলপ করে ফেলছে, নিজেদের ওয়ার্কফ্লো স্ট্রং করছে। চাকরি হোক বা ফ্রিল্যান্সিং, শুধুমাত্র যারা এই Fast build, Fast ship মেন্টালিটির সাথে ম্যাচ করতে পারছে তারাই এগিয়ে যাচ্ছে। তাহলে আপনি পারবেন না কেন?

Figma শিখলাম, এরপর কী?

টুল শিখেছেন কিন্তু রিয়েল প্রোজেক্টে কীভাবে কাজ করতে হয় জানেন না। পোর্টফোলিও নেই, ক্লায়েন্ট নেই।

AI নিয়ে কনফিউজড

সবাই বলছে AI দিয়ে ডিজাইন করো, কিন্তু কোন টুল, কীভাবে, কতটুকু ব্যবহার করবেন সেটাই জানেন না।

ফ্রিল্যান্সিং শুরু করতে পারছেন না

কোথায় প্রোফাইল বানাবেন, কীভাবে প্রথম ক্লায়েন্ট পাবেন, রেট কত রাখবেন, সবই অস্পষ্ট।

একা শিখতে গিয়ে মোটিভেশন হারিয়ে ফেলেছেন

ইউটিউব দেখেছেন, বিভিন্ন টিউটোরিয়াল ফলো করেছেন, কিন্তু একটা লাইভ কমিউনিটি ছাড়া এগোনো যাচ্ছে না।

This Isn't Like Other Programs.

এখানে শুধু থিওরি না: রিয়েল প্রজেক্ট বানাবেন, AI দিয়ে কাজ করবেন, আর সরাসরি ফিডব্যাক পাবেন।

লাইভ + রেকর্ডেড: দুটোই পাবেন

প্রতিটা ক্লাস Google Meet-এ লাইভ হবে। পরে রেকর্ডিং পাবেন। মিস হলেও পিছিয়ে পড়বেন না।

AI দিয়ে রিয়েল ডিজাইন ওয়ার্কফ্লো

ChatGPT, Midjourney, Figma AI: কোনটা কখন ব্যবহার করতে হয় সেটা হাতে-কলমে শিখবেন।

২টা রিয়েল প্রজেক্ট বানাবেন হ্যাকাথনে

Class 5 আর Class 6-এ লাইভ হ্যাকাথন। ৩ ঘন্টায় একটা প্রজেক্ট বানাবেন: পোর্টফোলিওতে যোগ হবে।

ফ্রিল্যান্সিং রোডম্যাপ + ক্লায়েন্ট সাইকোলজি

শুধু ডিজাইন না: কীভাবে বিক্রি করবেন, ক্লায়েন্ট ম্যানেজ করবেন, রেট সেট করবেন সেটাও শিখবেন।

Beginner Friendly Starts@ May 13, 2024

Our 2 Weeks AI Design Bootcamp

UI/UX Design with AI, Vibe Coding & Freelancing Roadmap

  • ইউআই / ইউএক্স ডিজাইনের বেসিক ফান্ডামেন্টাল।
  • এআই দিয়ে ভাইব কোডিং করে সাইট লাইভ করা।
  • ফ্রিল্যান্সিং এবং ক্লায়েন্ট কমিউনিকেশন।
4,999 bdt
Mentor

Your Co-Mentor

Khalid Hasan Zibon

Product Designer & Builder

জীবন ভাই শুধু ডিজাইন করেন না — নিজেও প্রোডাক্ট বানান। ভাইব কোডিং এখন তার দৈনন্দিন কাজের অংশ। তাঁর তৈরি Peek একটি Chrome Extension যা যেকোনো ওয়েবসাইট থেকে কালার, ফন্ট, আর অ্যাসেট এক ক্লিকে বের করে দেয় — গ্লোবালি এটি ব্যবহার করেন ৩,৫০০-এরও বেশি ডিজাইনার ও ডেভেলপার। আরেকটি প্রোডাক্ট আমার লিপি — ব্রাউজারে বাংলা ফন্ট বদলে দেওয়ার একটি এক্সটেনশন, কারণ তাঁর মতে বাংলাও সুন্দর ফন্ট ডিজার্ভ করে। এই বুটক্যাম্পে তিনি লাইভে একটি Chrome Extension বিল্ড করে দেখাবেন — কোড না জেনেও কীভাবে আইডিয়া থেকে পাবলিশড প্রোডাক্ট পর্যন্ত যাওয়া যায়। তাঁর সাথে ক্লাস করলে বুঝবেন, ডিজাইনার আর বিল্ডারের মধ্যে দূরত্বটা আসলে অনেক কম।

Khalid Hasan Zibon

Frequently Asked Questions

ক্লাসগুলো কখন হবে?
বুধ, শুক্র, সোমবার: রাত ১১টায় Google Meet এ। ১৩ মে থেকে শুরু হবে, ২৩ মে-তে শেষ।
লাইভে থাকতে না পারলে কি হবে?
প্রতিটি ক্লাসের রেকর্ডিং সবাইকে দেওয়া হবে। লাইভে থাকলে বেশি সুবিধা পাবেন, তবে মিস হলেও রেকর্ডিং থেকে সব শিখতে পারবেন।
আগে ডিজাইন না শিখলেও কি এই বুটক্যাম্পে যোগ দিতে পারবো?
হ্যাঁ, একদম। এই প্রোগ্রামটা নতুনদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। Figma-র কোনো আগের অভিজ্ঞতা দরকার নেই।
কম্পিউটার বা ল্যাপটপ লাগবে কি?
হ্যাঁ, ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। Figma ব্রাউজারেই চলে, কোনো হাই-এন্ড মেশিন দরকার নেই।
পেমেন্ট কীভাবে করতে হবে?
আবেদন করার পরে পেমেন্ট ইন্সট্রাকশন পাঠানো হবে। bKash, Nagad বা ব্যাংক ট্রান্সফার: যেকোনো উপায়ে করা যাবে।
বুটক্যাম্পের পরে কী পাবো?
২টি পোর্টফোলিও-রেডি প্রজেক্ট কেস স্টাডি, Completion Certificate, এবং কমিউনিটি অ্যাক্সেস পাবেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য যা যা দরকার সেটা হাতে থাকবে।

I Will Help You To Become
A Better Designer

সেই সাথে কীভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায় সেটার প্রপার মেন্টরিং পাবেন।