ডিজাইন করা সহজ, তবে সহজ ডিজাইন করা খুবই কঠিন। তার উপর এআই এখন সবার চাকরি কেড়ে নিচ্ছে। এমতাবস্থায়, একমাত্র উপায় হলো এআই বেজড ডিজাইনকে কত সহজে ইমপ্লিমেন্ট করা যায় সেটা প্রপারলি বুঝতে পারা এবং প্রতিনিয়ত নিজের স্কিল ইম্প্রুভ করা। আমার এই দুই সপ্তাহের বুটক্যাম্পে এসব ব্যাপারগুলোই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হবে।
এর মধ্যে থাকছে ৩ ঘণ্টাব্যাপী ২টি হ্যাকাথন যা প্রতি সপ্তাহ শেষে অনুষ্ঠিত হবে।
ডিজাইন শেখার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো সেটাকে মনেটাইজ করা। এখন এআই দিয়ে সবাই খুব দ্রুত প্রজেক্ট ডেভেলপ করে ফেলছে, নিজেদের ওয়ার্কফ্লো স্ট্রং করছে। চাকরি হোক বা ফ্রিল্যান্সিং, শুধুমাত্র যারা এই Fast build, Fast ship মেন্টালিটির সাথে ম্যাচ করতে পারছে তারাই এগিয়ে যাচ্ছে। তাহলে আপনি পারবেন না কেন?
টুল শিখেছেন কিন্তু রিয়েল প্রোজেক্টে কীভাবে কাজ করতে হয় জানেন না। পোর্টফোলিও নেই, ক্লায়েন্ট নেই।
সবাই বলছে AI দিয়ে ডিজাইন করো, কিন্তু কোন টুল, কীভাবে, কতটুকু ব্যবহার করবেন সেটাই জানেন না।
কোথায় প্রোফাইল বানাবেন, কীভাবে প্রথম ক্লায়েন্ট পাবেন, রেট কত রাখবেন, সবই অস্পষ্ট।
ইউটিউব দেখেছেন, বিভিন্ন টিউটোরিয়াল ফলো করেছেন, কিন্তু একটা লাইভ কমিউনিটি ছাড়া এগোনো যাচ্ছে না।
এখানে শুধু থিওরি না: রিয়েল প্রজেক্ট বানাবেন, AI দিয়ে কাজ করবেন, আর সরাসরি ফিডব্যাক পাবেন।
প্রতিটা ক্লাস Google Meet-এ লাইভ হবে। পরে রেকর্ডিং পাবেন। মিস হলেও পিছিয়ে পড়বেন না।
ChatGPT, Midjourney, Figma AI: কোনটা কখন ব্যবহার করতে হয় সেটা হাতে-কলমে শিখবেন।
Class 5 আর Class 6-এ লাইভ হ্যাকাথন। ৩ ঘন্টায় একটা প্রজেক্ট বানাবেন: পোর্টফোলিওতে যোগ হবে।
শুধু ডিজাইন না: কীভাবে বিক্রি করবেন, ক্লায়েন্ট ম্যানেজ করবেন, রেট সেট করবেন সেটাও শিখবেন।
UI/UX Design with AI, Vibe Coding & Freelancing Roadmap
Your Co-Mentor
Product Designer & Builder
জীবন ভাই শুধু ডিজাইন করেন না — নিজেও প্রোডাক্ট বানান। ভাইব কোডিং এখন তার দৈনন্দিন কাজের অংশ। তাঁর তৈরি Peek একটি Chrome Extension যা যেকোনো ওয়েবসাইট থেকে কালার, ফন্ট, আর অ্যাসেট এক ক্লিকে বের করে দেয় — গ্লোবালি এটি ব্যবহার করেন ৩,৫০০-এরও বেশি ডিজাইনার ও ডেভেলপার। আরেকটি প্রোডাক্ট আমার লিপি — ব্রাউজারে বাংলা ফন্ট বদলে দেওয়ার একটি এক্সটেনশন, কারণ তাঁর মতে বাংলাও সুন্দর ফন্ট ডিজার্ভ করে। এই বুটক্যাম্পে তিনি লাইভে একটি Chrome Extension বিল্ড করে দেখাবেন — কোড না জেনেও কীভাবে আইডিয়া থেকে পাবলিশড প্রোডাক্ট পর্যন্ত যাওয়া যায়। তাঁর সাথে ক্লাস করলে বুঝবেন, ডিজাইনার আর বিল্ডারের মধ্যে দূরত্বটা আসলে অনেক কম।
সেই সাথে কীভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায় সেটার প্রপার মেন্টরিং পাবেন।